দক্ষিনদিনাজপুর

টোটো ও অটোর ধাক্কা,আহত দশ

টোটো-অটো সংঘর্ষে উল্টে গেল অটো। দুর্ঘটনায় জখম হয়েছেন দশ জন। আহতদের মধ্যে তিনটি শিশু ও পাঁচ জন মহিলা সহ পুরুষ ছিলেন এক জন। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর গিট্টি মোড় এলাকায়। আহতরা রসিদপুর হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসক তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অটোটি মোকরামপুর থেকে মেহেন্দীপাড়া যাওয়ার পথে গিট্টি মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা টোটোর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় অটো।  

        এবিষয়ে জখম অপময় সরেন জানান, অটো ভাড়া করে দশ জন মিলে মেহেন্দীপাড়া আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তারা। যাবার সময় গিট্টি মোড় এলাকায় টোটোর সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় অটো। 

        এবিষয়ে দুর্ঘটনায় জখম বিশ্বনাথ সরেন জানান, মেহেন্দীপাড়া যাওয়ার পথে গিট্টি মোড় এলাকায় টোটোর সাথে ধাক্কা লেগে পাল্টি খায় অটো। তাদের মধ্যে তিন জন যাত্রী গুরুতর আহত। 


বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yLDj-68E4dU